ধুমপান পরিত্যাগের সুফল


সাধারনত ধুমপায়ীদের শরীরের তাপমাত্রা সবসময় একটু বেশী থাকে। আপনি লক্ষ্য করবেন ধুমপান ত্যাগের মাএ ২০ মিনিটের মেধ্যেই আপনার তাপমাএা স্বাভাবিক পর্যায়ে নেমে আসা শুরু করেছে। এবং প্রয় একই সময়ের মধ্যে আপনার রক্তের কার্বন মনোক্সাইড নামক বিষাক্ত রাসায়নিকের মাত্রা প্রায় অর্ধেকে নেমে আসে। মাএ একদিন ধুমপান থেকে দুরে থাকতে পারলে আপনার হার্ট এট্যাক হবার ঝুকি আস্তে আস্তে কমতে থাকে। ধুমপান ছাড়ার ১৫ দিন থেকে ৩ মাসের ব্যাবধানে ফুসফুসের কার্যকারীতা ত্রিশ শতাংশ পর্যন্ত বাড়বে এবং সারা শরীরে রক্ত প্রবাহ বেড়ে যাবে। ধুমপান ত্যাগের মাত্র ১ বছরের ব্যবধানে আপনার হার্ট এট্যাকে আক্রান্ত হবার সম্ভাবনা ৫০% কমে আসবে।
ধুমপান পরিত্যাগের সুফল

আপনি যদি ৫ বছরের বেশী ধুমপান না করেন তাহলে আপনার ব্রেইন স্ট্রোক হবার ঝুকি ধুমপান না করা লোকদের পর্যায়ে আসবে। মুত্রথলি, কিডনি এবং অন্ত্র, অগ্নাশয়ে ক্যান্সার হবার ঝুকি অনেকাংশে কমে আসে যদি আপনি দশ বছর ধুমপান না করেন।ধুমপান ত্যাগের ১৫ বছর পর ফুসফুসের ক্যান্সার বা হৃদরোগ হবার ঝুকি অধুমপায়ীদের সমপর্যায়ে  নেমে আসে।সুতরাং আপনি যদি অনেক বেশী ধুমপায়ী হন, এখনি তা পরিত্যাগের কথা চিন্তা করুন এবং স্বাভাবিক ও সুস্থ জীবন যাপন করার চেষ্টা করেন।

No comments

Theme images by UteHil. Powered by Blogger.