শীত ঠোঁট ফাটা থেকে রক্ষা পেতে


শীত ও সত্যপ্রবাহ আসছে। আবহাওয়া অনেকটা শুষ্ক। কখনো কখনো আমাদের ঠোঁটও শুকনো খটখটে হয়ে পড়ছে। শীত বাড়লে এ সমস্যা আরও বাড়বে। ঠোঁটের ত্বক খুব পাতলা ও সংবেদনশীল।ঠান্ডা শুষ্ক হাওয়া বা পানির সংস্পর্শে আসলে আমাদের ত্বক আরও বেশী শুষ্ক হয়ে যায়। অনেক সময় ঠোঁটের ওপর থেকে পাতলা চামড়া ও রক্ত বের হতে দেখা যায়। ঠোঁট ফাটা থেকে রক্ষা পেতে কী কী করা যেতে পারে ভালভাবে জেনে নিন –
 ঠোঁট ফাটা থেকে রক্ষা

  • ঠোঁটের শুষ্কতা রোধে পেট্রোলিয়াম জেলি বা লিপ বাম লাগান। বাইরে বেরোনোর সময় ছোট্ট ভ্যাসলিনের কৌটা সঙ্গে রাখুন। দু-এক ঘণ্টা পরপর ব্যবহার করুন।
  • শরীরে পানিশূন্যতা যেন না হয়। যথেষ্ট পরিমাণে পানি পান করুন।
  • ঠোঁট ভেজাতে জিব দিয়ে কখনো চাটবেন না। মুখের লালায় যে জৈব-রাসায়নিক উপাদান থাকে, তা ঠোঁটকে আরও শুকিয়ে দেয়।
  • ভিটামিন ও খনিজ উপাদানের অভাবেও ঠোঁট ফাটে। যথেষ্ট ফলমূল ও শাকসবজি খান।
  • ঠোঁট থেকে শুকনো মরা চামড়া উঠে এলে তা টেনে টেনে তুলবেন না। এতে ঠোঁটে ঘা হতে পারে। রক্তও বেরোতে পারে। রাতে ঘুমানোর আগে পুরু করে ভ্যাসলিন লাগিয়ে একটু পর দাঁতের ব্রাশ দিয়ে হালকা করে ঘষে মরা ত্বক উঠিয়ে নিন।

No comments

Theme images by UteHil. Powered by Blogger.